হিম-ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভয়াবহ শীতে অন্তত ১২ জন মারা গেছে, দেশটির বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ৫৫ ডিগ্রি) নেমে গেছে। বড়দিনের প্রেক্ষাপটে এই বৈরী আবহাওয়া ছুটি ও ভ্রমণ পরিকল্পনাতেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।